২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৭ অক্টোবর ২০২২ www.24ghonta.news২ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

রাউজানের নোয়াপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ । ৮:৪৬ রাত

রাউজান নোয়াপাড়া জহির আহমদ বাড়ি সমাজ কল্যাণ সমিতি ও প্রবাসীদের উদ্যোগ আয়োজিত জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ১৬ অক্টোবর (রোববার ) রাতে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন জহির আহমদ বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবু জাফর মুহাম্মদ আজাহার মিয়া আল মাইজভাণ্ডারী মাওলানা বকতেয়ার উদ্দিন আলকাদেরীর সঞ্চালনায়

মাহফিলে প্রধান বক্তা ছিলেন দরবারে বারিয়া শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী (মা.জি.আ.)।

মাহফিলে উপস্থিত ছিলেন জহির আহমদ বাড়ি সমাজ কল্যাণ সমিতির সভাপতি সমাজ সেবক মুহাম্মদ জানে আলম সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সমাজ সেবক মুহাম্মদ মোরশেদ আলম সহ সভাপতি মুহাম্মদ মুছা, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আইয়ুব খান সহ অন্যান্য উপদেষ্টা ও সদস্য উপস্থিত ছিলেন।

মাহফিলে সালামি পেশ করেন জহির আহমদ বাড়ি জামে মসজিদের পেশ ঈমান হাফেজ মুহাম্মদ আজিজুর রহমান প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত এবং তবরুক বিতরণ করা হয়।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন