চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অসুস্থ সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। সন্তারকে আর ডাক্তার দেখানো হল না মায়ের। আজ ১৮ অক্টোবর (মঙ্গলবার) সকালে উপজেলার সরকার হাট আল আমিন কমিউনিটি সেন্টারের সামনে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে অসুস্থ শিশু মোস্তাফা কামালের মা শাকিলা আক্তার (২৫) মৃত্যু হয়। নিহত অটোরিকশার যাত্রী শাকিলা আক্তার (২৫) বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের হাজী বদিউল আলম বাড়ির মোস্তফা কামালের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাস-অটোরিকশা সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। তখন নিহত শাকিলা আক্তার তার একমাত্র শিশু সন্তানকে নিয়ে বাঁশখালী উপজেলায় ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
ঘটনার পরপরই পথচরীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
২৪ ঘণ্টা / জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ । ৮:০৬ রাত