২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৮ অক্টোবর ২০২২ www.24ghonta.news৩ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

কর্ণফুলী উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ । ৮:০৬ রাত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ ১৮ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ফারুক চৌধুরী (নৌকা) এবং আওয়ামী লীগের বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী (আনারস),

ভাইস চেয়ারম্যান পদে জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির আহমদ (চশমা), যুবলীগ নেতা মহিউদ্দিন মুরাদ (উড়োজাহাজ), মো. আবদুল হালিম (তালা),

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোমেনা আক্তার নয়ন (কলস) ডা. ফারহানা মমতাজ (ফুটবল), রানু আকতার (বৈদ্যুতিক পাখা) ও বানাজা বেগম (হাঁস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।

আগামী ২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে এ উপজেলায় দ্বিতীয় বারের মত নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ ইউনিয়নে ১ লাখ ৭ হাজার ৭’শ ৯৯ জন ভোটার রয়েছে।

এরমধ্যে পুরুষ ভোটার হচ্ছে ৫৩ হাজার ৫’শ ৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২’শ জন। মোট ৪২টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন