২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৯ অক্টোবর ২০২২ www.24ghonta.news৪ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৪ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

উর্মিলার ডাকে আসছেন শাকিব খান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ । ২:১৭ দুপুর

জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর রাজধানীর বনানীতে বিউটি পার্লার খুলতে যাচ্ছেন। আগামী ২১ অক্টোবর ‘গ্লোম্যাক্স’ নামক এই পার্লারটির উদ্বোধন করতে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উর্মিলা নিজেই।

বর্তমানে উর্মিলা তার মাকে নিয়ে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন। সেখান থেকেই জানিয়েছেন এসব কথা। পার্লার উদ্বোধনের বিষয়ে তিনি বলেন, ‘উনি আমাদের এই বিউটি পার্লার উদ্বোধন করতে রাজি হয়েছেন। তিনি আমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আমাদের শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে আমার নিমন্ত্রণ গ্রহণ করেছেন।’

উর্মিলা জানান, এক বছর ধরে ‘উইমেন’স ক্লাব’ নামে এই বিউটি পার্লার পরিচালনা করছিলেন তিনি। সেটির নাম পরিবর্তন করে নতুন কলেবরে হাজির হচ্ছেন ‘গ্লোম্যাক্স’ নিয়ে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী ১১ নম্বর রোডে পার্লারটি উদ্বোধন করবেন শাকিব খান।

উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে আসেন অভিনয় জগতে। বর্তমানে অভিনয়শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন এই টিভি তারকা। টিভি নাটকেও নিয়মিত কাজ করে যাচ্ছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন