২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৯ অক্টোবর ২০২২ www.24ghonta.news৪ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৪ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

এইচএসসি পরীক্ষা উপলক্ষে ৪১ দিন কোচিং সেন্টার বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ । ৫:০৩ সন্ধ্যা

আগামী ৬ নভেম্বর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, এবার গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। এ বছর ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ পরীক্ষা উপলক্ষে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট কেন্দ্র সংখ্যা ২ হাজার ৬৪৯টি, মোট প্রতিষ্ঠান ৯ হাজার ১৮১টি। গত বছরের তুলনায় কেন্দ্র বেড়েছে ২৮টি, প্রতিষ্ঠান কমেছে দুটি। বিদেশের ৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২২ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন