২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৯ অক্টোবর ২০২২ www.24ghonta.news৪ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৪ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

হাটহাজারীতে চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার আসামির ফাঁসির আদেশ 

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ । ৭:০১ রাত
চট্টগ্রামের হাটহাজারীতে শিক্ষার্থী তুহিন ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শাহনেওয়াজ সিরাজ মুন্নাকে  বিজ্ঞ আদালত ফাঁসির আদেশ দিয়েছেন। আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ আদেশ প্রদান করেন। 
স্কুলছাত্রী তুহিনকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের অপরাধে প্রধান আসামী মুন্নাকে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩ ইং এর ৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড,
১ লক্ষ টাকা অর্থদণ্ড, ৯ (২) ধারায় মৃত্যুদণ্ডের সাথে ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং একই রায়ে অন্য একধারায় ৭ বছর কারাদণ্ড ঘোষণা দেন বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত।
উল্লেখ্য , ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর শাহনেওয়ার সিরাজ মুন্না হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী তাছনিম সুলতানা তুহিনকে পৌর এলাকার ফটিকা শাহজালাল পাড়া সালাম ম্যানশনের ৪র্থ তলার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে।
তুহিন চিৎকার দিলে মুন্না তার মুখ চেপে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে তার বাবা-মার সহযোগিতায় তুহিনের লাশ ঘরের সোফার নিচে প্লাস্টিকের বস্তায় ভরে গুম করা হয়।
ঘটনার পর ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পালাতে গিয়ে মুন্না পুলিশের হাতে ধরা পড়ে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তুহিনের লাশ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুন্নার বাবা-মা পালিয়ে যায়।
২৪ ঘণ্টা / জেআর
.
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন