২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৯ রবিউস সানি ১৪৪১ হিজরি

স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং তাদের বংশধরদের ব্যাপারে কোন আপোষ নেই : কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ । ৩:৫৭ বিকাল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং তাদের বংশধরদের ব্যাপারে কোন আপোষ নেই।

আজ সোমবার মহান বিজয় দিবসে জাতীয় সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি এবং মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর দোসরদের প্রেতাত্মা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং তাদের বংশধরদের ব্যাপারে কোন আপোষ নেই।

তিনি বলেন, কোন অনুপ্রবেশকারীরও আওয়ামী লীগে জায়গা হবে না, যদি কেউ থেকেও থাকে তাদেরকে আগামী সম্মেলনের মাধ্যমে বাদ দেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন