সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহত সীতাকুণ্ডের স্থায়ী বাসিন্দা ৪ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে লন্ডন ভিক্তিক মানবিক সংগঠন “গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন”। বুধবার বিকাল ৫টার সময় সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের উদ্যোগে ওই সহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএম ডিপোতে নিহত ও আহত ৪ পরিবারকে নগদ অর্থ দেয়া হয়। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্লাহ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইনসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ । ১০:৩১ রাত