২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৯ রবিউস সানি ১৪৪১ হিজরি

দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে : নুর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ । ৪:০৩ বিকাল

দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরু।

সোমবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের এই গণতন্ত্রহীনতার জন্য রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের ব্যর্থতা রয়েছে।

নুরু বলেন, মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্ন পূরণ হয়নি। দেশের গণতন্ত্রের ওপর বার বার হামলা হয়েছে। গণতন্ত্রের নাম দিয়ে স্বৈরাচারী সরকার কায়েম হয়েছে। ফলে তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, স্বাধীন দেশে শ্রমিকদেরকে অনশন করে মৃত্যুবরণ করতে হচ্ছে। দেশে সরকারের প্রতি জনগণের আস্থা নেই। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নেই। ফলে তরুণ প্রজন্মের দায়িত্ব নতুন করে গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। এ সময় তিনি শ্রমিকদের সকল দাবি মেনে নেয়ার দাবি জানান।

নুরুল হক নুরু বলেন, স্বাধীনতার ৪৮ বছরেও যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা যায়নি। দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা হলেও রাজনৈতিক বিবেচনায় বিচার করায় তা দীর্ঘায়িত হচ্ছে। বিজয়ের মাসে যুদ্ধাপরাধীকে শহীদ লেখার দৃষ্টতার তীব্র নিন্দা জানাই এবং যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার শেষ করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানাই।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন