২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ । ৩:০১ বিকাল

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্তটি গত ১ সেপ্টেম্বর কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রে সহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। তাঁকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি গত জুলাইয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন