২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

আক্রমণাত্মক কমেন্ট দেখে অবাক হয়েছি: বুবলী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ । ৩:০৪ বিকাল

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। কয়েক দিন থেকেই রয়েছেন আলোচনায়। তবে সিনেমার জন্য নয় বরং ব্যক্তি জীবন নিয়ে। তার সব কিছুর আপডেট তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিজেই।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ে, সন্তানের খবরও নিজেই এনেছেন প্রকাশ্যে। এবার ইন্ডাস্ট্রির একজনকে উদ্দেশ করে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী বুবলী।

বৃস্পতিবার (২০ অক্টবর) বুবলী তার স্ট্যাটাসে লিখেছেন, আপা, আপনি একাধারে লেখিকা, পরিচালক, নাট্যকার, অভিনেত্রী এবং সাংবাদিকসহ নানান গুনে গুনান্বীত। আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং আপনার দ্বায়বদ্ধতা অনেক। আপনাকে আমি সম্মান করি কিন্তু যখন কোনো পার্টিকুলার বিষয়ে যেটা একান্তই কারো ব্যক্তিগত সে বিষয়ে পুরোটা না জেনে কোথাও বিচারকের মতো কোনো বিচারমূলক কমেন্ট করেন, তখন আপনার কথার ভঙ্গীমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতিত্বমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন সে ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন।

সেই সঙ্গে আরও লিখেছেন, আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্টটা দেখে অবাক হয়েছি যে আমরা যাদের অভিভাবক ভাবছি তারা তাদের সকল সন্তানদের এক চোখে দেখেন না। দু:খজনক !!!

সন্তানকে নিয়ে বেশ ভালো মুডেই আছেন শবনম বুবলী। তার ফেসবুকে পোস্টগুলো দেখে তারই প্রমাণ পাওয়া যায়। তবে কারো নাম উল্লেখ না করে কেন এই স্ট্যাটাস দিয়েছেন বুবলী তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

গেল ৩০ সেপ্টেম্বর বুবলী ও শাকিব দুজনেই অভিন্ন ভাষায় তাদের ভক্তদের জানিয়েছিলেন নিজেদের সন্তানের খবর। তাদের এত দিনের লুকিয়ে রাখা সন্তানের ছবি প্রকাশও করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন