২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

চন্দনাইশে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ । ৫:৩৮ সন্ধ্যা

চট্টগ্রামের চন্দনাইশে দুর্নীতি প্রতিরোধে চন্দনাইশ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ভিডিও কনফারেন্স রুমে সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুদকের চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. মাহমুদ হাসান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, দুদকের উপ-পরিচালক আতিকুল ইসলাম, পৌর মেয়র মাহবুবুল আলম, ওসি আনোয়ার হোসেন,

উপজেলা দুদক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, সহ-সভাপতি খুরশিদ রোকেয়া, সদস্য আব্দুল মন্নান, অধ্যাপক এয়াকুব নবী, সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন প্রমুখ।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন