২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

আনোয়ারায় চিংড়িতে জেলি পুশ করায় আড়তদারকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ । ৫:৪১ সন্ধ্যা

চট্টগ্রামের আনোয়ারায় চিংড়ি মাছে জেলি পুশ করায় এক মৎস্য আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা ও দেড়শ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে কালাবিবির দিঘির মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে সহযোগিতা করেন মেরিন ফিশারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম সহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, গোপন সংবাদে জানতে পেরেছি কালাবিবির দিঘির মোড় এলাকায় মৎস্য আড়ৎগুলোতে কিছু

অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করে ওজন বাড়িয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ উপায়ে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ একটি শাস্তিযোগ্য অপরাধ।

এ অপরাধে একজন আড়ৎদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা ও দেড়শ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত দেড়শ কেজি চিংড়ি মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন