২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১ সফর ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে স্টার লুব ও মাস্টার স্টীলকে জরিমানা

-অকার্যকর
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ । ৮:৫১ রাত

ছাড়পত্রের শর্তভঙ্গ করা ও ইটিপি অকার্যকর হওয়ায় সীতাকুণ্ডে দুইটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

প্রতিষ্ঠান দুইটি হচ্ছে উপজেলার কদমরসুলের লালবেগ এলাকার স্টার লুব লিমিটেডকে (ইটিপি অকার্যকর) ৫০ হাজার টাকা এবং মাস্টার স্টীল রি-রোলিং মিলসকে (ছাড়পত্রের শর্তভঙ্গ) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে দুই প্রতিষ্ঠানকে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়।

আরো:: সীতাকুণ্ডে মহাসড়কের পাশে আবর্জনার পাহাড়, জনদুর্ভোগ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন