২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২১ অক্টোবর ২০২২ www.24ghonta.news৬ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৬ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

দেশে হচ্ছে আরও ৪ পাবলিক বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ । ১১:৫১ সকাল

দেশে আরও চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এর মধ্যে তিনটি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে। জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে এসব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য থেকে জানা যায়, নতুন এই চার পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে নারায়ণগঞ্জে। ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে নাটোরে। শরীয়তপুরে হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে সাতক্ষীরায়।

জানা গেছে, ইতোমধ্যে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন প্রনয়ন করা হয়েছে। আর খসড়া আইনের ওপর মতামত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২২ প্রমিতীকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রানুযায়ী, গেল অর্থবছরে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন