২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২১ অক্টোবর ২০২২ www.24ghonta.news৬ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৬ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের ১২ মামলা, সিঁড়ি উচ্ছেদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ । ৬:২২ সন্ধ্যা

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ১২টি মামলায় ২৭,৫০০ টাকা জরিমানা ও ফুটপাত দখল করায় মার্কেটের সিঁড়ি উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

তিনি জানান, শাকপুরা চৌমুহনীতে সড়কের ফুটপাত দখল করায় একটি মার্কেটের সিঁড়ি উচ্ছেদ করা হয়েছে। সড়ক পরিবহন আইন- ২০১৮, স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১২টি মামলায় ২৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বালি বহনকারী ট্রাকগুলোকে আবশ্যিকভাবে ত্রিপল ব্যবহার এবং ফুটপাতে স্থায়ী স্থাপনা তৈরি ও মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন