২৪ ঘন্টা নিউজ
শনিবার ২২ অক্টোবর ২০২২ www.24ghonta.news৭ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১২৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ । ৫:৪২ সন্ধ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১২৪ জন। এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪১২ জন মারা গেছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৪ হাজার দুইজন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে, দেশে ২০ অক্টোবর সকাল ৮টা থেকে ২১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছে ৪৯৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছে ১৯ লাখ ৭৭ হাজার ৪৭২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন