২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৩ অক্টোবর ২০২২ www.24ghonta.news৮ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

কানাডা থেকে বাংলা গান : দুবাইয়ে শুটিং, মডেল লেবাননের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ । ৫:০৯ সন্ধ্যা

আশরাফুল পাভেল সুদূর কানাডায় বসে তৈরি করছেন বাংলা গান। যে গানে আছে নিজস্ব আঞ্চলিকতার টান। বিদেশের মাটিতেই শুটিং করে ভিডিও নির্মাণ করেন সেই সব গানের। গানের সাথে যুক্ত করেন বিদেশি মডেল। এসব গান পেয়েছে দারুণ জনপ্রিয়তাও।

এরই ধারাবাহিকতায় এবার পাভেল তৈরি করলেন তাঁর নতুন গান ‌‘দুবাই শপিংয়ে যাব’। কণ্ঠের পাশাপাশি গানটির কথা, সুর ও সংগীত করেছেন পাভেল নিজেই।

মজার ব্যাপার হলো গানের কথার সাথে মিল রেখে সত্যি সত্যিই কানাডা থেকে দুবাই গিয়ে গানটির শুটিং করেছেন পাভেল। দুবাইয়ের ভিন্ন ভিন্ন লোকেশনে চিত্রায়ন করা এই গানে মডেল হিসেবে পারফর্ম করেছেন লেবাননের জনপ্রিয় মডেল লিওয়া খাওয়াসি এবং ভারতের অভিনেত্রী শাইল শর্মা। সিনেমাটোগ্রাফি করেছেন অরুণ পাঠক।

নতুন এই গানটি নিয়ে আশরাফুল পাভেল বলেন, ‘গানটির অডিও করার পর মনে হলো, ভিডিও দুবাইয়ে গিয়ে করলেই পারফেক্ট হবে। যেই ভাবা সেই কাজ। কানাডা থেকে পুরো ভিডিও টিম নিয়ে আমরা দুবাই গিয়ে দুই দিন শুটিং করে ভিডিওটি শেষ করেছি। অন্যরকম এক অভিজ্ঞতা। আশা করছি দর্শকদের ভালো লাগবে এই গানটি।’

শিল্পী জানান, শিগগিরই গানচিত্রটি উন্মুক্ত হবে অন্তর্জালে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন