২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৪ অক্টোবর ২০২২ www.24ghonta.news৯ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৯ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

ঘূর্ণিঝড় সিত্রাং : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ অক্টোবরের পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ । ২:৩৬ দুপুর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আগামী ২৫ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ অক্টোবরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে স্থগিত ঘোষণা করা হলো। স্থগিত এ সকল পরীক্ষার সংশোধিত সময়সূচী সংশ্লিষ্ট সকলকে অতিসত্ত্বর জানানো হবে। এছাড়া এ সকল পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন