২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৪ অক্টোবর ২০২২ www.24ghonta.news৯ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২৯ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ । ১০:৪১ রাত

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

উপমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার থেকে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন