২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৯ রবিউস সানি ১৪৪১ হিজরি

চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ । ৯:১০ রাত

এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। নক আউট পর্বে সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। অপরদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা; তাদের প্রতিপক্ষ নাপোলি।

সুইজারল্যান্ডের নিয়নে সোমবার ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র হয়। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে আতলেতিকোর মাদ্রিদের বিপক্ষে।

দেখুন চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোয় কে কার মুখোমুখি

বরুসিয়া ডর্টমুন্ড-পিএসজি

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি

আটালান্টা-ভালেন্সিয়া

এটলেটিকো মাদ্রিদ-লিভারপুল

চেলসি-বায়ার্ন মিউনিখ

অলিম্পিক লিওঁ-জুভেন্টাস

টটেনহ্যাম হটস্পার-লিপজিগ

নাপোলি-বার্সেলোনা

আগামী ১৮, ১৯, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হবে প্রথম লেগের খেলা। দ্বিতীয় লেগ হবে ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ।

ফাইনাল হবে তুরস্কের ইস্তানবুলে, আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন