কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. ফারহানা মমতাজ বলেন, কর্ণফুলীর জনগণের পাশে থেকে সেবা করতে চাই। আমার পিতা মরহুম আবুল কালাম বকুল চেয়ারম্যানের অপূর্ণ স্বপ্ন ও সেবার হাত প্রসারিত করতে নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকি। মানুষের কিছুটা উপকার করতে পারলে আমার আনন্দ লাগে। আমি কর্ণফুলীর নারীদের ভাগ্যউন্নয়নের কাজ করবো। আমি মানুষের দুঃখ সুখের অংশীদার হতে চাই। তাই সবসময় জনতার পাশে থাকতে জনতার সেবক হতে জনপ্রতিনিধি হয়ে কাজ করা অনেক প্রয়োজন বলে মনে করি।
তিনি আরো বলেন, অসহায় দরিদ্ররা অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারায় ও প্রতিটি অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছি। তাই এভাবে কর্ণফুলী বাসীর উন্নয়নে ও সেবা করার জন্য ফুটবল মার্কা ভোট ও দোয়া কামনা করি। নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ হলে আমি শতভাগ জয়ের আশাবাদী।
উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা করার সময় এসব কথা বলেন তিনি। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. ফারহানা মমতাজ শিকলবাহা ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান আবুল কালাম বকুলের মেয়ে। তিনি কর্ণফুলীতে জনগণকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করায় মানবিক ডাক্তার নামে পরিচিত।
উল্লেখ্য আগামী ০২ নভেম্বর কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন ৪২ টি কেন্দ্রে ইভিএম-এ অনুষ্ঠিত হবে।
কর্ণফুলীর মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭’শ ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫’শ ৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২’শ জন।
২৪ ঘণ্টা / জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ । ৬:২২ সন্ধ্যা