২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৬ অক্টোবর ২০২২ www.24ghonta.news১১ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১ রবিউস সানি ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে ড্রেজার ডুবি: চার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ । ৬:২৩ সন্ধ্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে ডুবে যাওয়া ড্রেজারের গ্রীল কেটে জাহিদ (২৯), ইমাম (২৫), মাহমুদ (২২) নামের আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল বুধবার (২৬ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মরদেহগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহগুলোর পটুয়াখালী সদরের সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের সন্তান।

এরআগে মঙ্গলবার দিবাগত রাতে আল-আমীন (২০) নামের আরেক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এনিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিরসরাই স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, এ পর্যন্ত চারজনে মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এরা হলো আল-আমিন, জাহেদুল, ইমাম ও মাহমুদুল। ড্রেজারটি উপুড় হয়ে থাকায় বাকিদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

উদ্ধার কাজে একটি টাগবোট কাজ করছে। টাগবোট দিয়ে ড্রেজারটি উল্টাতে পারলেই বাকিদের মরদেহ উদ্ধার করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টায় মিরসরাই ইকোনমিক জোনে বসুন্ধরা গ্রুপের বালি উত্তোলনের সময় একটি ড্রেজার ডুবে যায়। এসময় ড্রেজারে থাকা ৮ শ্রমিক নিখোঁজ হয়।

মঙ্গলবার রাতে স্থানীয়রা এক শ্রমিকের মরদেহ উদ্ধার করলেও রাত ১২টায় পরিবেশ বিবেচনায় উদ্ধার অভিযান স্থগিত করে উপজেলা প্রশাসন।

পুনরায় বুধবার সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ৩জনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন