২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৬ অক্টোবর ২০২২ www.24ghonta.news১১ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১ রবিউস সানি ১৪৪৪ হিজরি

সীতাকুন্ড আবাসিক হোটেলে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ । ৭:০৭ রাত

চট্টগ্রামের সীতাকুন্ড পৌর সদরের একটি আবাসিক হোটেলে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে কোন প্রাণহানী না ঘটলেও লাখ টাকার সম্পদহানী হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার দুপুরে পাঁচ তলা বিশিষ্ট জলসা আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানে আলম জানান, জলসা হোটেলের ২য় তলা থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সাথে সাথে হোটেলে থাকা বেশ কয়েকজন পর্যটক নিচে নেমে যেতে সক্ষম হন। তাই কোন প্রানহানীর ঘটনা ঘটেনি।

সীতাকুন্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল আলম বলেন, দুপুর ১টার দিকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দিলে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন