২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news৩ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২০ রবিউস সানি ১৪৪১ হিজরি

এই ভালোবাসার মান আমি রাখবো:পরীমনি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ । ১২:২৬ রাত

সিয়াম-পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবির ‘তুই কি আমার হবি রে’ গানটি এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে। গানটি প্রকাশ হয়েছে গত ৫ ডিসেম্বর রাতে। মাছরাঙা টেলিভিশনের ইউটিউব, ফেসবুক এবং পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটি এরইমধ্যে দেখেছেন ১৯ লাখেরও বেশি দর্শক।

সিয়াম-পরীমনি অভিনীত ‘তুই কি আমার হবি রে’ গানটির সঙ্গে এবার কণ্ঠ মেলালেন জনপ্রিয় অভিনেত্রী চম্পা। গতকাল রাতে তারই একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি। আর এর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘এত্ত বড় অর্জন, আমার ধারণ ক্ষমতার ঊর্ধ্বে মা। এই ভালোবাসার মান আমি রাখবো, ইনশাআল্লাহ।’

কবির বকুলের লেখা ‘তুই কি আমার হবি রে’ গানটির সুর-সংগীত করেছেন ইমরান। আর এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা।

এদিকে, ‘বিশ্বসুন্দরী’ ছবিটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এটি প্রযোজনা করছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। সিয়াম-পরীর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সীমান্ত প্রমুখ।

https://youtu.be/4AXp_woO3Gk

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন