২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ www.24ghonta.news১২ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২ রবিউস সানি ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞাতে মাছ শিকারে গিয়ে আটক ১৫ জেলে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ । ১০:২৮ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: ২২ দিনের সরকারী নিষেধাজ্ঞা না মেনে সাগরে মাছ ধরতে যাওয়ায় সীতাকুণ্ডে ১৫ জন জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আটককৃতদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১০ হাজার মিটার টং জাল এবং ১৫টি বরফের ক্যান।

উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ড এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকালে সন্দ্বীপ চ্যানেলের সলিমপুর এলাকার বঙ্গোপসাগরে এ অভিযানে পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর নেতৃত্ব অভিযানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কোষ্ট গার্ড কুমিরার কন্টিনজেন্ট কমান্ডার তপন সরকার এবং কুমিরা নৌ-পুলিশের ওসি বিদ্যুৎ বড়ুয়া।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী বলেন, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সাগর থেকে মাছ ধরা সরকারী রয়েছে। এরমধ্যে আইন অমান্য করে কিছু জেলে মাছ শিকারে বের হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৫ জেলেকে আটক ও তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন