২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৮ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৩ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ৩ রবিউস সানি ১৪৪৪ হিজরি

বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ । ১০:৫৫ রাত

বোয়ালখালী প্রতিনিধি:বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী(সা.) উদযাপন উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বাদে মাগরিব মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ শোয়েইব রেজা।

শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেট এর ব্যবস্থাপনায় ও মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী’র সার্বিক তত্বাবধানে মাহফিলে প্রধান মেহমান ছিলেন, মুজাহিদ চৌধুরী পাড়া নতুন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মুত্তালিব আল কাদেরী (মা.জি.আ.)।

বিশেষ অতিথি ছিলেন, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকারম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন খোকন।

এতে অন্যান্যের মধ্যে তসরিফ আনেন মাওলানা মাহফুজুল হক আল কাদেরী, আব্দুল করিম আল কাদেরী, ফরিদ উদ্দিন আল রহমানি, সোহাইল আজাদ আল কাদেরী, এয়াকুব আলী আল কাদেরী, মো. হোসাইন, শেখ মো. ফোরকান আল কাদেরী, মুজিবুর রহমান ও আনোয়ার হোসেন প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন