২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news৩ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২০ রবিউস সানি ১৪৪১ হিজরি

চকবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান দিলেন শিক্ষা উপ-মন্ত্রী নওফেল

চকবাজার অগ্নিকাণ্ডে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ । ১১:২৭ সকাল

২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চকবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার চন্দনপুরা এলাকায় পোস্ট অফিস গলির ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ৬ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গতকাল ১৬ ডিসেম্বর সোমবার বিকালে নওফেল তার সংসদীয় এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্ক খোঁজখবর নেন এবং সরকারি তহবিল থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন৷অগ্নিকাণ্ডে আর্থিক অনুদান নওফেলের

এসময় নওফেলের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনছারুল হক, ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিল গোলাম সরোয়ার মিন্টু, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, নগর যুবলীগের সদস্য মো. একরামুল হক, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ আমিন প্রমুখ৷

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন