২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৯ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৪ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ৪ রবিউস সানি ১৪৪৪ হিজরি

সাতকানিয়ায় ৪ হাজার ২শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ । ৫:৫১ সন্ধ্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক পাচারকালে ৪ হাজার ২ শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গত শুক্রবার (২৮ অক্টোবর) উপজেলার সদর ইউপির ঠাকুরদিঘী বাজার স্টেশনে তল্লাশি চৌকি স্থাপন করে দিনব্যাপী বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো : কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাইন্নারকুম রাস্তার মাথা কৈয়ারবিলা হামিদুল্লাহ মুহুরী পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে মো. কাউসার (২২),

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ৬নং ওয়ার্ড জিমুনখালী পশ্চিম পাড়া এলাকার ফরিদ আলমের ছেলে মো.

জাহাঙ্গীর আলম (৩৫) ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা রহমতপুর জেল গেইট এলাকার মো. নুরুল আলমের ছেলে আবুল কাশেম (২২)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ লক্ষাধিক টাকার মাদকসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মাদক আইনে মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন