২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৯ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৪ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ৪ রবিউস সানি ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে—২০২২ পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ । ৫:৫৫ সন্ধ্যা

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি—শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে—২০২২ উপলক্ষে মিরসরাই থানা পুলিশের উদ্যেগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান,

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আরা ফেন্সিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, মেম্বার, এবং সাংবাদিকসহ প্রমুখ।

পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানের আঙ্গিকে অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ সহযোগীতা করার আশ্বাস দিয়ে বক্তারা বলেন, জনগণের সহযোগীতা ছাড়া থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মোটেই সম্ভব নয়।

এরই ধারাবাহিকতায় মিরসরাই থানার পুলিশ কমিউনিটি পুলিশিং/বিট পুলিশিং এর সদস্যসহ এলাকার লোকজনের সমন্বয়ে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে অপরাধ প্রতিরোধ প্রচেষ্টায় অব্যাহত রেখেছে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন