২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩০ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ৫ রবিউস সানি ১৪৪৪ হিজরি

এক শিফটে চলবে প্রাথমিক বিদ্যালয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ । ৩:৫৮ বিকাল

দে‌শের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফ‌টে শিক্ষা কার্যক্রম চল‌বে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান। তিনি জানান, আগামী বছরের শুরু থেকে এ নিয়ম কার্যকর করা হ‌বে।

রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক ব্রি‌ফিংয়ে এ তথ্য জানান তিনি।

স‌চিব ব‌লেন, দে‌শের সব প্রাথমিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার পরিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রতে পারব।

সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হ‌বে জানিয়ে গণ‌শিক্ষা স‌চিব ব‌লেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথমিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন