২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩১ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৬ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ৬ রবিউস সানি ১৪৪৪ হিজরি

অবসরে পাঠানো হলো আরও ২ পুলিশ কর্মকর্তাকে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ । ৬:১৪ সন্ধ্যা

পুলিশের আরও দুই কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরে পাঠানোর বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে পাঠানো দুই কর্মকর্তা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক আলমগীর আলম ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হাকিম।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

২৪ঘণ্টা/এনআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন