২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৭ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ৭ রবিউস সানি ১৪৪৪ হিজরি

সংসদে এক লাখ ছয় হাজার কোটি টাকার ৬৯০ অডিট আপত্তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ । ১০:৫৬ রাত

জাতীয় সংসদে এক লাখ ছয় হাজার ৪৭৯ কোটি ২৮ লাখ টাকার ৬৯০টি অডিট আপত্তি তোলা হয়েছে। আজ মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে সংবিধানের ১৩২ অনুচ্ছেদ অনুযায়ী, ৫৩টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করা হয়।

সংবিধানের ১৩২ অনুচ্ছেদে মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন সম্পর্কে বলা আছে, প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহাহিসাব নিরীক্ষকের রিপোর্টগুলো রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তা সংসদে পেশ করার ব্যবস্থা করবেন।

সংসদে উত্থাপিত প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ ৬৮ হাজার ৯৯৭ কোটি টাকার ৩০টি আপত্তি রয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়নাধীন ও সদ্যঃসমাপ্ত উন্নয়ন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বরাদ্দ ব্যয় ও সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের ওপর কমপ্লায়েন্স অডিট।

এর পরেই রয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ২০১৯-২০ অর্থবছরের কমপ্লায়েন্স অডিট রিপোর্ট। ১২টি আপত্তিতে জড়িত টাকার পরিমাণ ১৪ হাজার ৩৯২ কোটি টাকা।

২৪ঘণ্টা/এনএম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন