২৪ ঘন্টা নিউজ
বুধবার ২ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৮ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ৮ রবিউস সানি ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে সাপের কামড়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ নভেম্বর, ২০২২ । ১২:৪৪ দুপুর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে তানজিনা আকতার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাতে তানজিনাকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। তানজিনা উপজেলার পশ্চিম শাকপুরা ১নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। তানজিনা শাকপুরা এ রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অহিউদ্দিন সুমন বলেন, বুধবার ভোর ৪টার দিকে তানজু নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা তানজিনাকে সাপে কেটেছে বলে জানিয়েছেন।

শাকপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তানজিনাকে সাপে কাটে। সাপের বিষের কারণে ছটফট করতে থাকলে তাকে ভোরে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তানজিনার বাম হাতের মধ্যমা আঙ্গুলে সাপে কাটার দাগ পাওয়া গেছে।

২৪ঘণ্টা/এসএ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন