২৪ ঘন্টা নিউজ
বুধবার ২ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৮ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ৮ রবিউস সানি ১৪৪৪ হিজরি

জালিয়াতির মামলায় এক দিনের রিমান্ডে ভোরের পাতা সম্পাদক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ নভেম্বর, ২০২২ । ৪:৪৫ বিকাল

জালিয়াতি ও প্রতারণার অভিযোগে করা মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে এরতেজা হাসানকে গ্রেপ্তার করে পিবিআই। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলামের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় এ মামলা দায়ের হয়। মামলায় এজাহারনামীয় অন্য তিন আসামি হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

২৪ঘণ্টা/এনআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন