২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৯ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ৯ রবিউস সানি ১৪৪৪ হিজরি

কর্ণফুলী উপজেলা নির্বাচনে ফারুক চৌধুরী আমির আহমদ ও ফারহানা মমতাজ নির্বাচিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ । ৫:৪৬ সন্ধ্যা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী দ্বিতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার মোট প্রাপ্ত ভোট ছিল ২১ হাজার ২০ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৯’শ ৯৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আমির আহমদ ১৮ হাজার ২’শ ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রার্থী মহিউদ্দীন মুরাদ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ১৩ ভোট। অপর প্রার্থী আবদুল হালিম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭’শ ৯৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. ফারহানা মমতাজ ফুটবল প্রতীক নিয়ে ৩৫ হাজার ১’শ ৮৪ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বানাজা বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯’শ ভোট।

অপর দুই প্রার্থী মোমেনা আকতার নয়ন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫’শ ৩৫ ভোট ও রানু আকতার পেয়েছেন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩’শ ৯৫ ভোট।

গত বুধবার দিনভর ভোট শেষে রাতে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ফল ঘোষণা করেন।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন