২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৯ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ৯ রবিউস সানি ১৪৪৪ হিজরি

আনোয়ারায় সড়ক দখল করায় জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ । ৫:৫৪ সন্ধ্যা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণসামগ্রী ইট, কংক্রিট ও বালি বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার (২ নভেম্বর) দুপুর উপজেলার সিইউএফএল সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন।

তিনি জানান, চাতুরী মোড় থেকে বটতলী সড়কে তেলের দোকান, সিইউএফএল সডকের বৈরাগ রাস্তার মাথা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে ইট,

বালি, কংক্রিট বিক্রিয় করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রেখে জনগণের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন