২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৪ নভেম্বর ২০২২ www.24ghonta.news২০ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১০ রবিউস সানি ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ । ৪:৫৪ বিকাল

মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ভোরের কোন এক সময় অজ্ঞাত আনুমানিক ৪০ বছর বয়সের যুবকটি কাটা পড়ে। তার মুখের উপর দিয়ে ট্রেন যাওয়ায় পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের এসআই জহির জানান, চট্টগ্রাম থেকে ৬৪ কিলোমিটার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ছিন্নভিন্ন এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। ধারনা করা হচ্ছে ভোরবেলায় সে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। তবে চেহারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।

২৪ঘণ্টা/এসএ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন