২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৪ নভেম্বর ২০২২ www.24ghonta.news২০ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১০ রবিউস সানি ১৪৪৪ হিজরি

লামায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ । ৫:২৫ সন্ধ্যা

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে খতিজা বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সোহরাবপাড়ার মৃত ফজর আলীর স্ত্রী। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার মগবাজার এলাকার দোকানদার আমির আলী (৫০) ও জামালপাড়ার মোজাম্মেল হক বয়াতি (৬৫)। তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. জাকারিয়া ও মো. বাবলু বলেন, সকালে গৃহস্থালি কাজে বাড়ির পাশের পাহাড়ি ঝিরিতে গেলে সেখানে হাতির দলের সামনে পড়েন খতিজা বিবি। এ সময় তাকে আছাড় দিলে তার মৃত্যু হয়। এরপর মগ বাজার আমির আলীর দোকান ও জামাল পাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়িতে ভাংচুর করে হাতির দল। এতে দু’জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

২৪ঘণ্টা/এসএ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন