২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৪ নভেম্বর ২০২২ www.24ghonta.news২০ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১০ রবিউস সানি ১৪৪৪ হিজরি

শাহ আমানতে দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে সিগারেট উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ । ৫:২৮ সন্ধ্যা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়েছে। ফটিকছড়ির চারালিয়ার হাট এলাকার মোহাম্মদ আমান ঊল্লা শুক্রবার সকালে ফ্লাই দুবাইর একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম পৌঁছান।

এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইর বিমানবন্দর টিম তার লাগেজ তল্লাশি করে ১১০ কার্টন ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করে। প্রায় সাড়ে তিন লাখ টাকা দামের সিগারেটগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৪ঘণ্টা/এসএ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন