২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৪ নভেম্বর ২০২২ www.24ghonta.news২০ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১০ রবিউস সানি ১৪৪৪ হিজরি

বান্দরবানের ৪ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি

বান্দরবানে, পাহাড়ি খাদে, পর্যটকবাহী, মাইক্রোবাস
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ । ৮:১৮ রাত

নিরাপত্তার কারণে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, আলিকদম এবং থানচি এই চারটি উপজেলায় পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানাগেছে, বান্দরবান জেলার রুমা- রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর আগে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ১৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয়। পরে রুমা ও থানচি দুটি উপজেলায় গত ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। পরে ওই চার উপজেলায় ৪ নভেম্বর পর্যন্ত আবারো সময় সীমা বাড়ানো হয়।

২৪ঘণ্টা/এসএ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন