২৪ ঘন্টা নিউজ
শনিবার ৫ নভেম্বর ২০২২ www.24ghonta.news২১ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪৪ হিজরি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহার ও সম্পাদক রিফাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ । ৪:১১ বিকাল

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

আজ শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। টাউন হলে আয়োজিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত।

সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

২৪ঘণ্টা/এনআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন