২৪ ঘন্টা নিউজ
রবিবার ৬ নভেম্বর ২০২২ www.24ghonta.news২২ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১২ রবিউস সানি ১৪৪৪ হিজরি

হাটহাজারীতে অবৈধভাবে কাঠ পাচারের আটক ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ । ৭:৫৫ রাত

চট্টগ্রামের হাটহাজারীতে পিকাপ বোঝাই অবৈধভাবে কাঠ পাচারের সময় ২টি পিকাপ গাড়ী বোঝাই চিরাইকৃত গামারী ও আকাশমনী কাঠসহ ৩ ব্যক্তিকে আটক করেছে স্থানীয় বন বিভাগ।

আজ রোববার (৬ নভেম্বর) ভোরে র‌্যাব—৭ হাটহাজারী ক্যাম্প সিপিসি—২ এর সহযোগিতায় উপজেলার বাসস্টেশন জিরো পয়েন্ট এলাকার থেকে ২’শ ৩৯ ঘনফুট কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ২ লাখ টাকা।

আটককৃতরা হলো : মো. নাজিম উদ্দীন(৩৭), মো. শাকিল (২১), মো. নাঈম উদ্দীন(১৯) এরা এরা সকলেই রাউজান উপজেলার বাসিন্দা।

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব—৭, সিপিসি—২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় অবৈধভাবে পাচারের সময় গামারী ও আকাশমনী চিরাইকৃত কাঠসহ ২টি পিকাপ (চট্ট: মেট্রো: ন ১১—০১০৪) ও চট্ট: মেট্রো: ন—১১—৭৮৯০) কে আটক করা হয়।

বন সংরক্ষণ আইনে এদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঠ বন বিভাগ উপজেলার ১১ মাইল এলাকায় কাম চেক স্টেশনে হস্তান্তর করা হয়।

এ সময় বন বিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মিলন কান্তি মন্ডলসহ র‌্যাব—৭ সদস্যরা সহযোগিতা করেন।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন