২৪ ঘন্টা নিউজ
সোমবার ৭ নভেম্বর ২০২২ www.24ghonta.news২৩ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১৩ রবিউস সানি ১৪৪৪ হিজরি

মানহানির ২ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ । ৩:২১ বিকাল

মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নড়াইল ও ঢাকার এই দুই মামলায় তিনি জামিনে থাকবেন।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নড়াইলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বেগম জিয়ার বিরুদ্ধে এ মামলাটি করেন। একই অভিযোগে ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরও একটি মামলা করেন এ বি সিদ্দিকী নামে এক ব্যক্তি।

দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে আড়াই বছর ধরে সাময়িক মুক্ত অবস্থায় রয়েছেন।

২৪ঘণ্টা/এনআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন