২৪ ঘন্টা নিউজ
সোমবার ৭ নভেম্বর ২০২২ www.24ghonta.news২৩ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১৩ রবিউস সানি ১৪৪৪ হিজরি

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে সমর্থকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ । ১১:০৬ রাত

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বাড়ির ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে মোহাম্মদ মুসা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়ায় ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

নিহত মোহাম্মদ মুসা কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।

৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার জানান, মুসা ব্রাজিল সমর্থক। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নতুন নির্মাণ হচ্ছে এমন একটি বাড়ির ৬ তলা ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে পা পিছলে ৬ষ্ঠ তলা থেকে ৩য় তলায় পড়ে আহত হয়। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৪ঘণ্টা/এমআর

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন