২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ নভেম্বর ২০২২ www.24ghonta.news২৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১৫ রবিউস সানি ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে দাখিলা নিতে এসে কারাগারে যুবক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ । ৪:৪৬ বিকাল

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ভূমি অফিসে জাল খতিয়ান দেখিয়ে জমির খাজনা দিতে এসে বাবলা কুমার পাল (৪৭) নামের এক যুবককে বিনাশ্রম এক সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ভ্রামমাণ আদালত এ সাজা প্রদান করেন। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, বাবলা কুমার পাল জাল খতিয়ান দেখিয়ে জমির খাজনা পরিশোধ করে দাখিলা নিতে এসেছিলেন। খতিয়ানটি অনলাইন চেক করলে তা জাল সনাক্ত হয়। এ ব্যাপারে বাবলা কুমার পাল তাঁর অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্গন করায় এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, বাবলা কুমার পাল অসত্য তথ্য প্রদান করে খাজনা রশিদ সংগ্রহের চেষ্টা করেন। তাঁর প্রদত্ত খতিয়ানটি জাল প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেওয়া হয়েছে।

২৪ঘণ্টা/এসএ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন