২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ নভেম্বর ২০২২ www.24ghonta.news২৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১৫ রবিউস সানি ১৪৪৪ হিজরি

হাটহাজারীতে যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ । ৫:৪৪ সন্ধ্যা

চট্টগ্রামের হাটহাজারীতে মাহমুদউল্লাহ (২৮) প্রকাশ মাল্ল্যো নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুইদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

আজ বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় হাটহাজারী—খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চারিয়া পল্লীবিদ্যুৎ সাব—স্টেশন সংলগ্ন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত মাহমুদউল্লাহ উপজেলার মির্জাপুর ইউপি ৯নং ওয়ার্ড ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মৃত মো. শফির পুত্র।

ঘটনার খবর পেয়ে হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন, ওসি রুহুল আমিন সবুজ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

নিহতের বড়ভাই মো. শহিদুল্লাহ বলেন, গত সোমবার রাতে মাহমুদউল্লাহকে ঘর থেকে বের হলে পরে আর সে ফিরে আসেনি। এদিকে গতকাল বুধবার সকালে মাহমুদ উল্লাহর লাশ পাওয়া যায়। সে বিবাহিত। তার দুইটি পুত্র সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ মুছা বিএসসি বলেন, গত দুইদিন আগে মাহমুদউল্লাহ রাতে ঘরে না আসায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। পরে বুধবার তাঁর লাশ পাওয়া যায়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, চারিয়া এলাকা থেকে মাহমুদউল্লাহ নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন