২৪ ঘন্টা নিউজ
শনিবার ১২ নভেম্বর ২০২২ www.24ghonta.news২৮ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১৮ রবিউস সানি ১৪৪৪ হিজরি

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ । ৬:১৩ সন্ধ্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় সাতকানিয়া-দোহাজারী সংযোগ সেতুর সাঙ্গু নদীর পাড় হতে অবৈধভাবে মাটি উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার (১২ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম মো: শহীদ(৪৭)। সে উপজেলার পশ্চিম কাটগড় ১নং ওয়ার্ড এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন