২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৩ নভেম্বর ২০২২ www.24ghonta.news২৯ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ১৯ রবিউস সানি ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে কৃষাণীর ঘরে ছিটকিনি দিয়ে গরু চুরি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ । ৩:৩৩ বিকাল

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে চোরের দল নাছিমা আকতার নামের এক কৃষাণীর ঘরে ছিটকিনি লাগিয়ে দিয়ে নিয়ে গেছে গরু।

আজ রবিবার (১৩ নভেম্বর) ভোরে বোয়ালখালী পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের রেজা মিয়া চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নাছিমা আকতার জানান, গোয়াল ঘরের তালা ভেঙে গরুটি নিয়ে গেছে চোরের দল। এর আগে তার ঘরের দরজা বাইরের থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। অথচ রাত তিনটার দিকেও তিনি গোয়াল ঘরে গরুটিকে দেখে গিয়েছিলেন। গরুটির বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা হবে।

বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, নাছিমা আকতার নামের এক মহিলার গরু চুরি হয়েছে বলে শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

২৪ঘণ্টা/এসএ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন