চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত ইউপি সদস্য মো. মুসা তালুকদার চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের আহ্বায়ক মনোনীত হয়েছেন।
আজ সোমবার সকালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ারা
হোসেন ও সাধারণ সম্পাদক মো. হাসেম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পটিয়া উপজেলার ইউপি সদস্য মো. মাহবুবুল আলম কে কমিটির সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. মুসা তালুকদার বলেন, দক্ষিণ চট্টগ্রামে ইউপি সদস্যদের অধিকার আদায়ের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্ঠা করব।
ইউপি সদস্যরাই সরকারের উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে এবং মানুষের দুঃসময়ে পাশে থাকে।
২৪ ঘণ্টা / জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ । ৫:১৯ সন্ধ্যা